দশম জাতীয় সংসদের ষষ্ঠ ও বাজেট অধিবেশন আগামী ১ জুন সোমবার বিকাল ৪টায় শুরু হবে।

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়।

বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘন্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দল মিলিয়ে মোট ২৩৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন।

পঞ্চম অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১১টি। এর মধ্যে ৮টি সরকারি বিল পাস হয়।

কেএইচ