থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিন চালিত নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণসহ দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ৫ম দিনের মতো অব্যাহত রয়েছে।
ধর্মঘট অব্যাহত থাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ জেলার ৪টি উপজেলার প্রত্যেকটি রুটসহ ঢাকা-ঠাকুরগাঁও রুটেও বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যান্য জেলাগুলোর সঙ্গে ঠাকুরগাঁও জেলার যোগাযোগ। ধর্মঘটের কারণে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, ৩১ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে ১ সেপ্টেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ার পর ওই দিন রাতে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথ সভায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





