ঢাকার কেরানীগঞ্জে তেলবাহী লরির নিচে চাপা পড়ে আসাদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাবিব নগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে উপজেলার কদমতলী নুরইসলাম চত্বর সামনে আসাদ রাস্তা পার হচ্ছিলেন। এসময় যমুনা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি তাকে চাপা দেয়। এতে আসাদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





