ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটকদের মধ্যে- সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, কসবা খারেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এছাড়া গ্রেফতারকৃত বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রত্যেকের নামে মামলা রয়েছে।





