খাগড়াছড়িতে পিকেটিং ছাড়াই সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সোমবার রাতে বাঙালি ছাত্র পরিষদ চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সড়ক অবরোধের ডাক দেয়।
মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা সড়ক অবরোধে সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাস কাউন্টারগুলোতেও ঝুলছে তালা।
খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম শফি জানান, যাত্রী না হওয়ায় গাড়ি ছাড়ছে না।
বাঙালি ছাত্র পরিষদের সভাপতি সাহাজল ইসলাম জানান, স্বতঃস্ফূর্তভাবে সড়ক অবরোধ পালিত হচ্ছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার অর্থায়নে খাগড়াছড়ি জেলা শহরে নির্মাণাধীন শিক্ষা ভবনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় ১২ জুন বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস এম মাসুম রানাকে পুলিশ গ্রেফতার করে।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ