বিএনপি’র যুগ্ম সহাসচিব, বীর চট্টলার সিংহ পুরুষ, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব সালাহ্ উদ্দীন আহমেদের সন্ধান পূর্বক নি:শর্ত মুক্তির দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রামের বহর্দ্দারহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলটি নগরীর বহর্দ্দারহাট ফ্লাইওভারের পূর্বপার্শ্বের মাথা থেকে শুরু হয়ে বহর্দ্দারহাট মোড় অতিক্রম করার সময় পুলিশী ধাওয়ায় পন্ড হয়ে যায়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ বাবুল, আব্দুল্লাহ আল মোহাম্মদ সায়েম, খোরশেদ আলম, আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মামুনু রশীদ, মো: ঈগলু রহমান, বেরসকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।

এসএইচ