বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্বে রায়ের প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে নগরীরর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
জানা যায়, নগরীর টমছমব্রীজ এলাকা থেকে মহানগরী শিবির সেক্রেটারী কামাল হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে।
নগরীর রেসকোর্স ,ছাতিপট্রি ,রাণীরবাজার এলাকা থেকে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে মহানগরী জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
এসএইচ





