রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা খবর২৪ঘণ্টা.কমের চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বাবা নজির শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

নজির শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার (২৮ ডিসেম্বর) হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিনকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলানিউজের রাজশাহী স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমনের বড় চাচা ছিলেন।

এমকে