হবিগঞ্জের ধুলিয়াখাল শিল্পনগরী এলাকায় পৃথক ৩টি মোবাইল কোর্ট ১৫টি যানবাহনকে ৭ হাজার ৮শ' টাকা জরিমানা করেছে।

সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজিদ, সোহানা নাসরিন ও হেলেনা পারভীন এই অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট সুত্র জানায়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী অভিযানকালে কাগজপত্র সঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজিদ ৫টি যানবাহনকে ২হাজার ২শ' টাকা,

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ৬টি যানবাহনকে ১ হাজার ৬শ' টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ৪টি যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর