ভোলার ইলিশা এলাকা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড দায়ীত্বরত কর্মকর্তা শাহ হাবিবুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার সাইফুর রহমানের যৌথ অভিযানে তাকে সুদেরহাট লঞ্চঘাট থেকে আটক করে। আটককৃত ওয়াসিম সদর উপজেলার বপ্তা গ্রামের আলী আহমদের ছেলে।

কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন কর্মকর্তা লে. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের একটি টিম সুদেরহাট এলাকায় অবস্থান করছিলো।

এ সময় ট্রলার যাত্রী ওয়াসিমকে তল্লাশি চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

এআই