আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৪০ ডলার হয়েছে, তখন কোন যুক্তিতে বিদুৎ-গ্যাসের দাম বাড়ানো হলো- তা আমাদের বোধগম্য নয় তাই বিদুৎও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তীব্রক্ষোভ ও নিন্দার সাথে সাথে মূল্য কমানোর দাবী জানান ফেডারেশনের ভার-প্রাপ্ত সভাপতি মোছাদেক হোসেন স্বপন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন(বিএসএএফ)আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।

বক্তারা বলেন, বিদুৎ-গ্যাসের মূল্য বৃ্দ্ধির ফলে শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে।মিল কারখানায় আরো বিরুপ প্রভাব পড়বে।

অনেক কারখানা বন্ধও হয়ে যেতে পারে। তাতে করে শ্রমিক বেকারের সারি দীর্ঘ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বাড়বে।গাড়ী ভাড়া ও ইতোমধ্যে বেড়েছে।

গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে এই ধরণের অযৌক্তিক গণবিরোধী আচরণ দেশবাসীর কাম্য নয়।

তারা অনতিবিলম্বে বিদুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে , তেরের মূল্য কমাতে হবে, তা না হলে পরবর্তীতে জ্বালানী মন্ত্রণাল গেরাও সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ফেডারেশনের ভার প্রাপ্ত সভাপতি মোছাদেক হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের সহ-সভাপতি হারুনার রশিদ ভূইয়া, মাহবুবুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

এমএ/এসএইচ