শাহবাগ গণজাগরণ মঞ্চের সমাবেশে ককটেল বিস্ফোরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রুহুল আমিন (২৮) আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
ব্লগার রাজীব হায়দার শোভনের প্রয়াণ দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে রোববার বিকালে শাহবাগে আলোচনা সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চ। তাৎক্ষণিকভাবে আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত।
কেএইচ





