নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার মোহনগঞ্জের বিভিন্ন ঘাট থেকে অসংখ্য ট্রলারে করে আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে খালিয়াজুরীতে পৌঁছেন। এরপর তিনি প্রায় দুপুর ১২টা পর্যন্ত হাওরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী হাওরে বাঁধ তৈরিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে সভা শেষে সেখান থেকে ফেরার পথে মোহনগঞ্জগামী ২টি ট্রলার ডুবে যায়। পরে অন্যান্য ট্রলারের যাত্রীরা তাদের উদ্ধার করেন। এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
জেড