পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাখ্যান করে আগামীকাল সোমবার চট্টগ্রামে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ।

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার দুপুরে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক সংগঠনের কতিপয় নেতাকে জামায়াতের দোসর অভিহিত করে এই পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা। তাঁরা উচ্চ আদালতের আদেশ মেনে নিবন্ধনহীন অটোরিকশা চালানোসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল।

এআই