যশোরের বেনাপোলে কাস্টম হাউসের গেটের সামনে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে ২নং গেটের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং ১২ রাউন্ড গুলি রয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান জানান, সকালে কাস্টমসের এর প্রতিনিধি দল হাউসের ২নং গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।


এআই