আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। এ সময় শেষ হলে আগামীকাল সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ৫ ও ৬ ডিসেম্বর। আর সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করেন গত ৯ ডিসেম্বর থেকে।
আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।
উল্ল্খ্যে, গত ২৪ নভেম্বর দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
এবার নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এ মুহূর্তে ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে।
এরই মধ্যে পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
এমএইচ





