কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে বিজিবির একটি দল নাজিরপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে বেড়িবাঁধে নোঙর করা একটি নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে কেউ ছিল না।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান বলেন, ইয়াবার চালানটি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেআই





