দেশব্যাপী চলামান হরতাল-অবরোধে নাশকতায় জড়িত সন্দেহে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের আটক করে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, আটকদের মধ্যে ১৯ জন বিএনপি ও ৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

এআর