রংপুরে দুই শতাধিক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগাদান করেছে।

এইচএম এরশাদের আদর্শে অনুপ্রাণিত ও বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে মুগ্ধ হয়ে শুক্রবার রাতে ওই নেতাকর্মীরা জতীয় পার্টিসহ অঙ্গসংগঠন যুবসংহতি ও ছাত্র সমাজে যোগদান করেন।

শুক্রবার রাতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম রুবেল ও রিজুর নেতৃত্বে দুই শতাধিক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরে হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে যুবসংহতি ও ছাত্র সমাজে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও গোবিন্দগঞ্জ থানা জাতীয় পার্টির আহবায়ক কাজী মশিউর রহমান, মহানগর কমিটির এনজিও বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুর মহানগর অর্থ সম্পাদক আনছারুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক ফারুক হোসেন মন্ডল, রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও মহানগর জাপার ছাত্র বিষয়ক সম্পাদক ইয়াসীর আরাফাত আসিফ, সদস্য সচিব আমিনুল ইসলাম, রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জবা, রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, রংপুর সরকারি কলেজের জাতীয় ছাত্র সমাজের আহবায়ক গোলাম কিবরিয়া তুহিন, কারমাইকেল কলেজের জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক সোহেল রানা সহ মহানগরের অন্য নেতৃবৃন্দ।

এমই