স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হবেই। তদন্তে যাদের নাম আসবে, তাদের শাস্তি দিতে সরকার কুণ্ঠাবোধ করবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বসে নেই। একটু ধীরগতিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ন্যায়সংগতভাবে এগিয়ে যাচ্ছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেদিন এ দেশের আকাশ-বাতাস তার জন্য কেঁদেছিলো।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে কোনো জজ মিয়া নাটক হবে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, টিআইবি, সুজন, হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলো প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্রের ক্ষমতা কমানোর কথা বলছে। তারা বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শাহে আলম মুরাদ, জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
'শাস্তি দিতে সরকার কুণ্ঠাবোধ করবে না'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হবেই। তদন্তে যাদের নাম আসবে, তাদের শাস্তি দিতে সরকার কুণ্ঠাবোধ করবে না। শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন





