লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে ওই অফিসের বেশ কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারের টহলরত নাইট গার্ড সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্বৃত্তরা অফিসের পেছন দিকের একটি জানালার গ্লাস ভেঙ্গে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের লোকজন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসএইচ





