ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়।
মঙ্গলবার বিকালে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ।
কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও প্রধান প্রকৌশলী (ইলেট্রিক্যাল)।
আগামীতে ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় এলে আগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নেভায়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ।
বহু হতাহতের আশঙ্কা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত
স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ইঞ্জিন বিকল তিন ঘণ্টা পর কিশোরগঞ্জ ছাড়ল ঢাকাগামী ট্রেন
ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে পড়েছিল ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
রেল যোগাযোগ ব্যাহত কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
দিল্লিজুড়ে ট্রেন-মেট্রো বন্ধ না রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের রাজধানীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি-সহ (সিজেপি) বিভিন্ন সংগঠনের কর্মসূচির দিন, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ট্রেন, মেট্রো চলাচল বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ৪১ হাজার সদস্য মোতায়েন; বন্ধ ইন্টারনেট, বাতিল ২৫৪ ট্রেন
যন্তরমন্তরে সিজেপির সমাবেশ ঘিরে ৪৫ মেট্রোস্টেশনে প্রবেশ-নির্গমন বন্ধ, প্রস্তুত ১২ আটককেন্দ্র; নজরদারিতে ৩০০-এর বেশি ক্যামেরা। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।
















