বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

তারা কোন দলের কর্মী কিনা তার কোন পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় তাদের আটক করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

আটককৃতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন আমিনুল,স্বপন, কাসেম,  রওশন ও মো. মহিউদ্দীন কাউছার।

বাকীদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

 এমকে