বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান রাষ্ট্রপতি পদক প্রাপ্ত হওয়ায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে

বৃহস্পতিবার  দুপুরে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড চেয়ারম্যানের কার্যালয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ মজিবর রহমানকে ফুল দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হায়দার আলী,  যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু প্রমুখ। এসময় শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান বলেন, রাষ্ট্রপতি পদক পাওয়ার পিছনে কুষ্টিয়াবাসীর দোয়া ও ভালোবাসা ছিল।

এ সম্মান শুধু বিআরবি গ্রুপের নয়, এ সম্মান কুষ্টিয়াবাসীর। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিশ্রম আর মেধা দিয়ে এ সম্মান ধরে রাখতে পারি এবং উত্তর উত্তর শিল্পপ্রতিষ্ঠান সুনামের সাথে রক্ষা করতে পারি। মজিবর রহমান আরো বলেন, আমি কুষ্টিয়াবাসীর কল্যাণের জন্যই আমার সব কয়টি শিল্প প্রতিষ্ঠান কুষ্টিয়াতেই গড়ে তুলেছি। এখানে হাজার হাজার কুষ্টিয়ার শ্রমিক কর্মচারী কাজ করে জীবিকা নিরবাহ করছে। এতে করে কুষ্টিয়ার অনেকটা বেকার সমস্যার সমাধানও হচ্ছে।

এআই