বিষ ও ভেজালমুক্ত খাবারের দাবিতে নেত্রকোনায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ১১টায় জেলা শহরের ছোটবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।তারা ভেজালমুক্ত খাবারের জোড় দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন-পবা নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক কবির আহমেদ, সম্পাদক অধ্যাপক বজেন্দ্র সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর