চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী কারাগার থেকে মুক্ত করতে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে। তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বৈধ সরকার।
আজ (মঙ্গলবার) পহেলা মে দলীয় কার্যালয় নাসিমন ভবনে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস জনিত রোগের কারণে দুই হাটুই প্রতিস্থাপন করা হয়। যার ফলে প্রতি তিন মাস অন্তর অন্তর ফিজিওথেরাপি দিতে হয়। তাই অবিলম্বে বেগম খালেদা জিয়াকে এডভান্স ফিজিওথেরাপির জন্য এবং উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে হবে। অন্যথায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অভাবে কোন ক্ষতি হলে এই সরকারের শেষ রক্ষা হবে না।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা আজ বেশি নির্যাতিত। এই সরকার ক্ষমতায় আসার পর বেশী নির্যাতিত হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে এখনো পুনর্বাসন করা হয় নাই। শুধু তাই নয়, যুবলীগ নেতা হওয়ার কারণেই সেই রানা প্লাজার মালিক রানার ফাঁসি হয় নাই।
ডা. শাহাদাত আরও বলেন, এই অবৈধ ফ্যাসিস্ট, জালিম সরকার এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন চালাচ্ছে। তাই সকল শ্রমিক জনতা ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, এই অবৈধ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্টার্জিত গণতন্ত্রকে আজ ভূলুণ্ঠিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে শ্রমিক জনতা ভাই-বোনদের ঐক্যবদ্ধ পাবে রাজপথে এগিয়েআসতে হবে।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শ্রমিক জনতা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকবে। এই সরকারের আমলেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বিভাগীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপি'র উপদেষ্টা হাজী নবাব খান, নগর বিএনপি'র যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, শ্রমিকদল নেতা সম জামাল উদ্দিন, বি এন.পি নেতা কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দল নেতা শামসুল আলম, মনজুরুল আলম মঞ্জু, আবু তাহের আহমদ, এম আর মঞ্জু, কামাল পাশা, শাহনেওয়াজ চৌধুরী, মুজিবুল হক, নজরুল ইসলাম সরকার,গাজী আইয়ুব, এস এম আজিম, আতিকুর রহমান, আবু সায়েদ হারুন, আবু হেনা চৌধুরী, শফিকুর রহমান সফি, জাহাঙ্গীর আলম, গুলজার হোসেন লেদুসহ প্রমুখ।
মাসুম/এমবি





