দিনাজপুরের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

পৌরসভার তত্ত্ববধানে অনুষ্ঠিত এ ঈদগাহ মাঠে ইমামতি করবেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ শামসুল হক কাসেমী। এদিকে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে দিনাজপুর শহর ও আশপাশ এলাকার অর্ধ শতাধিক ঈদগাহ মাঠে ও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানান গেছে।

দিনাজপুর শহরের আরো যেসব স্থানে ঈদের নামাজ আদায় করা হবে সেগুলো হলো- চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা-কাঞ্চন ব্রীজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ডাবগাছ জামে মসজিদ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ঈদগাহ বস্তি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, সুইহারী ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, শিকদারগঞ্জ ঈদগাহ মাঠ, মাহুতপাড়া ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় অর্ধশতাধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

দিনাজপুর শহরের বাইরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, নশিপুর ঈদগাহ মাঠ, পাঁচকুড় ঈদগাহ মাঠসহ প্রতিটি গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

এআই