রাজধানীর বনানী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক নারীর (২৬) মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের চাপায় ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয় বলে জানান বনানী থানার টেলিফোন অপারেটর আব্দুস সালাম।  
তিনি আরো জানান, ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
নিহত নারীর পরনে রয়েছে গোলাপি সেলোয়ার, প্রিন্টের কামিজ ও প্রিন্টের ওড়না।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]