জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ও ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকার ইসলামী ব্যাংকের সামনে থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এসময় রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সকাল ১০টার ট্রেন আটকে দেয়।

পরে পুলিশ আসার খবর পেয়ে শিবির কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। বন্ধ হয়ে যাওয়া ট্রেনটি ২০ মিনিট পর পুনরায় ছেড়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন জানিয়েছেন, নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রেললাইনে আগুন দিলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।   

জেআই