রাজধানীর নিউমার্কেটে প্রিয়াঙ্কা শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০মিনিটে এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমকে