রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস চুরমার হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত না হলেও আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুর মজিদ বলেন, এ ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন মাইক্রোতে থাকা সবাই।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ