ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।এ ঘটনায় রেজা (৩০) ও শঞ্জয় শামন্ত (৩৫) নামে পুলিশের দুই কনেস্টেবলও আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর মহাসড়কের তাতিবিলা নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনবলেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ঘটনাস্থলে এলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তিনি জানান, এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এসময় পুলিশও প্রায় ১১ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।
এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





