ঘন কুয়াশার কারণে সোমবার (১৪ ডিসেম্বর) ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে।
এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে আসলে নৌ চলাচল স্বাভাবিক হবে।
এএস





