রাজধানীর কলাবাগানে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ মমতাজ বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
মমতাজ বেগম শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কালীখোলা গ্রামের মৃত কাসেম ব্যাপারীর স্ত্রী।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. পার্থ শঙ্কর পাল জানান, মমতাজ বেগমের শরীরের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, ৩০ মে ভোর সাড়ে ৫টার দিকে কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস পাইপ বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এমকে





