বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারিরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজটির পরিচালকের অফিসের সামনে তারা এ বিক্ষোভ শুরু করেন।

সোহারাওয়ার্দী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, অর্ডিন্যান্স অনুযায়ী প্যাথলজি বিভাগের আয়ের টাকা চতুর্থ শ্রেণীর কর্মচারিদের মধ্যে ভাগ করে দেয়ার কথা। কিন্তু তা না করে কর্মকর্তারা নিজেরাই এ টাকা ভাগ করে নেন।

মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান জানান, 'আমি পরীক্ষার ডিউটিতে আছি। বিষয়টি দেখতেছি।'

ঢাকা, জেইউ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ