ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতের নাম রিংকন বড়ুয়া (৩০)। তিনি চাঁদপুরের কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।

গতকাল (১৩ নভেম্বর) বুধবার রাত ৮টার দিকে কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড মিস্ত্রি পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিংকন বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোজোরা গ্রামে আশুতোষ বড়ুয়ার ছেলে।

কচুয়া থানার ওসি ওয়ালীউল্যাহ অলি জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। লিংকন বড়ুয়া একজন চৌকষ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ছুটিতে তার বাড়িতে গিয়েছিলেন। বুধবার মোটরসাইকেলে কর্মস্থলে কচুয়ায় ফেরার পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

রিংকন বড়ুয়া ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং কচুয়া থানায় ২০১৭ সালের জুলাই মাস থেকে কর্মরত ছিলেন।

খবর পেয়ে কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এমবি