মুন্সীগঞ্জ সদরের দেওয়ানকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ বন্দুকযুদ্ধ হয়।
আটকরা হলো- রিংকু দেওয়ান (২২) ও সাকিব (২০)। ডাকাত দলের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।
জেলা পুলিশের সদর সার্কেল এএসপি এমদাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি টিম মেঘনা নদীতে টহলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা ২ রাউন্ড গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে।
পুলিশকে চারপাশ থেকে ডাকাতদের ট্রলার দিয়ে ঘিরে ফেলে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র মেঘনা নদীতে ফেলে দেয়। ১৫-১৬ জনের ডাকাত দলের সদস্যরা নদীতে ঝাঁপিয়ে পরে পালিয়ে যেতে সক্ষম হলেও রিংকু ও সাকি নামে ২ ডাকাতকে আটক করে পুলিশ।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইনিউজবিডি.কম, জেএ





