রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে আসিফ আলম (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কায়েম মোল্লা নামে তারই এক প্রতিবেশী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই যুবককে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাত ৮টার দিকে আসিফের প্রতিবেশী ব্যবসায়ী কায়েম মোল্লাকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
এ ব্যাপারে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, আমরা আহত আসিফের তথ্য মতে তারই প্রতিবেশী ব্যবসায়ী কায়েম মোল্লাকে অস্ত্রসহ আটক করেছি। তবে তার অস্ত্রটির লাইসেন্স করা। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।
আসিফের বন্ধু জুয়েল জানান, আসিফ অ্যান্টারপ্রাইজ নামে নিজ দোকানে বসে ছিলেন আসিফ। এমন সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বাম পায়ের উরুতে গুলি লাগে।
পরে সন্দেহ অনুযায়ী পুলিশকে তথ্য দেন আসিফ।
বর্তমানে আহত আসিফ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





