বান্দরবানের লামা উপজেলায় চাঁদের গাড়ি উল্টে ম্যাওচিং মারমা নামে এক নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের বুড়িঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন থেকে একটি চাঁদের গাড়ি লামায় যাওয়ার পথে বুড়িঝিড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাওচিং মারমার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লামা থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, চাঁদের গাড়ি দুর্ঘটনায় একজন মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
কেএইচ





