রাজধানীর উত্তরায় কিটনাশক খেয়ে এক কিশোর আত্মহত্যা করেছেন। হৃদয় রহমান (১৮) নামে ওই কিশোর উত্তরার একটি স্কুল থেকে এ বছর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা দিয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হৃদয় কিটনাশক পান করেন। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

হৃদয়ের বাবা প্রবাসী গোলাম মোস্তফা। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের চিরুদিয়া গ্রামে। বর্তমান ঠিকানা উত্তরা ১৪নং সেক্টরে (রোড নং ২২, বাসা ৩৬)।

তার নিকট আত্মীয় গাজী আহমেদ কবির জানান, এবার হৃদয় এসএসসি পরীক্ষা দিয়েছে। পহেলা বৈশাখের আগের রাতে সারা রাত সে আলপনা এঁকেছে, পরে সকালে বোন মাইশাকে নিয়ে ঘুরতেও বের হয়। কিন্তু আজ (শুক্রবার) দুপুরে কী এমন হলো যে সে বিষ পান করলো এটি বোঝা যাচ্ছে না।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত করা হবে।

এম আর