সাভারের বিরুলিয়া রোডে সামার গ্রুপের সুরমা গার্মেন্টসে শ্রমিকরা বেতন-বোনাসের দাবিসহ ২ মাসের বাধ্যতামুলক ছুটি বাতিলের দাবিতে বিক্ষোভ করছে।

শনিবার সকাল থেকেই শ্রমিকরা বেতন-বোনাস ও ছুটি বাতিলের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করেন।

মালিকপক্ষ প্রতিমাসের ৮ তারিখের মধ্যে আমাদের বেতন-ভাতা প্রদান করেন। কিন্তু এ মাসে এখনো আমাদের বেতন-ভাতা দেয়নি বলে জানায় আন্দোলনরত শ্রমিকরা।
তারা আরও জানান, মালিকপক্ষ বলেছে চলতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদেরকে বেতন-ভাতা প্রদান করবে এবং ২ মাসের জন্য বাধ্যগত ছুটিতে পাঠাবে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দীপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর