ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সুরোত আলীর নব নির্মিত বাড়ি উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামে এসে বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জানা যায়, হত দরিদ্র বীর মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত সুরোত আলীর একটি খুবড়ি ঘর ছিল। যাতে রাত্রী যাপন করলে ছাউনি দিয়ে আকাশের চাঁদ দেখা যেত। এ অবস্থা জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান নিজের অর্থে মুক্তিযোদ্ধাকে বাড়ি করার প্রতিশ্রুতি দেন। সে আলোকে কাজ শুরু হয়।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক আসেন বাড়িটি উদ্বোধন করতে। এসময় তাঁর সাথে ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমান, নাসির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুক্তিযোদ্ধা সুরোত আলী এক মন্তব্যে বলেন, তিনি অনেক খুশি হয়েছেন।
পরে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের গরীব-অসহায় ছবিরন নেছার বাড়ির নির্মাণ কাজ পরিদর্শন করেন । সে বাড়িটিও আশাফুর রহমানের উদ্যোগে হচ্ছে।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের দপ্তরে গত ১৫ ফেব্রুয়ারী জলিলপুর গ্রামের গরীব অসহায় নিঃসন্তান ছবিরন নেছা ভিক্ষার জন্য যান। এসময় তার অসহায়ত্বের কথা মনযোগ সহকারে শুনেন নির্বাহী কর্মকর্তা। এর পর তিনি তাকে ভিক্ষার পরিবর্তে শীত বস্ত্র উপহার দেন এবং তার নিজের একচিলতে জমির ওপর বসত বাড়ি নির্মানের প্রতিশ্রুতি দেন। প্রুতিশ্রুতি অনুযায়ী এখন ছবিরন নেছার বাড়ি নির্মানের কাজ চলছে।
তারিক/জারিফ





