রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান, মো. মাইনুল হাসান, মো. ইসরাইল হাওলাদার, মো. ইকবাল হোসেন ও মো. কামরুল আহসান।

পদোন্নতি পাওয়া মো. সাইদুর রহমান বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের চিকিৎসা, জরুরি স্বাস্থ্যসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা অবকাঠামো পরিচালনায় তিনি দায়িত্ব পালন করছেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. মাইনুল হাসান ১৭তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মো. ইসরাইল হাওলাদার বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

মো. ইকবাল হোসেন গত ৫ জুলাই ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে গোয়েন্দা কার্যক্রম ও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে, মো. কামরুল আহসান বর্তমানে পুলিশ সদর দপ্তরের কনফিডেনশিয়াল শাখায় দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মহানগর পুলিশিং, গোয়েন্দা কার্যক্রম, বিশেষায়িত ইউনিট ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার ভিত্তিতে এই পাঁচ কর্মকর্তাকে পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে।

এস