মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে ট্রাক চাপায় বীরেন্দ্র নাথ শিকদার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, সিংড়া গ্রামের কৃষক বীরেন্দ্র নাথ শিকদার নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ