চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রেন কুমিল্লার সদর উপজেলার বানাশুরা এলাকায় এসে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল হামিদ জানান, লাইনচ্যুতের ঘটনায় ঢাকা-চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগিগুলো উদ্ধার হলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কেএইচ