কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুল ছাত্রী ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ কর্মসূচীর সাথে একত্তা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, পৌরসভার কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় তাদের হাতে থাকা প্লাকার্ডে শোভা পাচ্ছিল ধর্ষক কালাম ও স্বপনের ফাঁসি চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, শিশু নির্যাতন বন্ধ চাই, মনের আনন্দে স্কুলে যাই সহ বিভিন্ন স্লোগান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুরুল হক বিশ্বাস, পরিচালনা পর্ষদের সদস্যা পান্না খাতুন, টুটুল রায়হান, শিক্ষক সাজেদুর রহমান সাজু প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ জুন সন্ধ্যায় ভেড়ামারার ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়’র চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে কালাম এবং তার বন্ধু স্বপন নামে দুই ব্যক্তি উপর্যুপরি ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষক কালামকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফুঁসে উঠেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্র্থী অভিভাবকরা।


এআই