দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ।
এছাড়া সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বৃহস্পতিবার এ তথ্য জানান।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ দুদক চেয়ারম্যান পদে মো. বদিউজ্জমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর চাকরির মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে।
ওএফ





