ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এক ক্ষুদেবার্তায় জানান, পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৬জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে বোমা হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডেরসঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





