শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ মনিটরে সরাসরি সম্প্রচার করা হবে। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যাবে।
বেবিচকের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে যাত্রীরা তাঁদের লাগেজের অবস্থান ও পরিবহনপ্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে এবং লাগেজ সংগ্রহের সময় যাত্রীদের অনিশ্চয়তা কমবে।
বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এস











