অসাবধানতাবশত এক কনস্টেবলের শর্টগানের গুলিতে নাসিরুল (২৩) নামে অপর এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ নাসিরুল চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। তার আইডি নাম্বার ৪৪১৮।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে হাইকোর্ট অপরাধ ট্রাইব্যুনাল ক্যাম্পে এ ঘটনা ঘটে।

মিজান নামে অপর এক কনস্টেবল নাসিরুলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত নাসিরুল জানান, সন্ধ্যায় ডিউটিতে যাবার জন্য মিজান শর্টগান প্রস্তুত করছিল। এসময় ভুলবশত: মিজানের শর্টগান থেকে গুলি বেরিয়ে আমার (নাসিরুল) বা পায়ে লাগে।

ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ নাসিরুল ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ